Thursday, February 26, 2026
Homeবাংলাদেশআলোচিতপুড়ে গেছে স্বপ্ন, রয়ে গেছে ছাই | মাঝরাতে ক্যাপ্টেন মাশরাফির নিঃশব্দ পোষ্টে...

পুড়ে গেছে স্বপ্ন, রয়ে গেছে ছাই | মাঝরাতে ক্যাপ্টেন মাশরাফির নিঃশব্দ পোষ্টে হাহাকার 

নড়াইল এক্সপ্রেস জিম

পুড়ে গেছে স্বপ্ন, রয়ে গেছে ছাই | মাঝরাতে ক্যাপ্টেন মাশরাফির নিঃশব্দ পোষ্টে হাহাকার 

নিজস্ব প্রতিবেদক | সংবাদ প্রতি প্রহর

নড়াইল এক্সপ্রেসের সেই পরিচিত গতি এখন থমকে গেছে ভাঙা ইটের স্তূপ আর পোড়া ছাঁইয়ের ভিড়ে। দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তোজা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যা দেখে ভক্তদের হৃদয়ে বইছে বিষাদের ছায়া। পোষ্টে কোনো শব্দ নেই, নেই কোনো দীর্ঘ ক্যাপশন; শুধু একটি ছবিই বলে দিচ্ছে অনেক না বলা কথা।

মাশরাফি বিন মোর্তোজার পোষ্ট

ধ্বংসস্তূপে নড়াইল এক্সপ্রেস জিম ছবিটি মাশরাফির আজীবনের লালিত স্বপ্নের প্রকল্প ‘নড়াইল এক্সপ্রেস জিম’-এর। যুবকল্যাণ ও তরুণদের শারীরিক গঠনের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে এটি গড়ে তুলেছিলেন তিনি। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের দিন একদল সন্ত্রাসী এই জিমে হামলা চালায়। সেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।

মাশরাফি বিন মোর্তোজা

দীর্ঘদিন পর সেই ধ্বংস হয়ে যাওয়া জিমের সমৃদ্ধ দিনের একটি ছবি পোস্ট করেছেন মাশরাফি। ছবির সেই একসময়ের অত্যাধুনিক জিমটি এখন কেবলই কঙ্কালসার। পুড়ে যাওয়া দেওয়াল আর ধুলোবালি মাখা মেঝেতে পড়ে আছে স্বপ্নভঙ্গের স্মৃতি। এযেন দেশব্যাসীর জন্য কলঙ্ক ও লজ্জার কেবলই এক বিসৃতি সৌধ। ক্যাপশন ছাড়াই পোস্ট করা এই ছবিটির মাধ্যমে তিনি যেন বুঝিয়ে দিলেন, নড়াইলের তরুণদের জন্য গড়া তার এই মহৎ উদ্যোগটি রাজনীতির প্রতিহিংসার বলি হওয়ায় তিনি কতটা মর্মাহত।

এক্সপ্রেস জিমের ছবি

করার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মাশরাফির ভক্তরা মন্তব্য করেছেন যে, রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু তরুণদের জন্য গড়া একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে এমন তাণ্ডব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনেকেই মাশরাফির এই নীরব প্রতিবাদকে সমর্থন জানিয়ে সমবেদনা প্রকাশ করেছেন।
ব্যক্তিগত আইডিতে পোস্টটি করার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মাশরাফির ভক্তরা মন্তব্য করেছেন যে, রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু তরুণদের জন্য গড়া একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে এমন তাণ্ডব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনেকেই মাশরাফির এই নীরব প্রতিবাদকে সমর্থন জানিয়ে সমবেদনা প্রকাশ করেছেন।
মাশরাফি বরাবরই নড়াইলের উন্নয়নে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। তবে ৫ আগস্টের সেই সহিংসতার পর তিনি অনেকটা আড়ালে ছিলেন। এই নীরব পোস্টের মাধ্যমে তিনি যেন আবারও মনে করিয়ে দিলেন-সম্পদ নয়, পুড়ে ছাই হয়েছে নড়াইলের এক টুকরো স্বপ্ন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য